News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর দেওয়া বিনা পয়সার টিকায় টাকা নিচ্ছে পুরসভা, প্রশ্ন দিলীপ ঘোষের
Image

মোদীর দেওয়া বিনা পয়সার টিকায় টাকা নিচ্ছে পুরসভা, প্রশ্ন দিলীপ ঘোষের

শিলিগুড়িতে, ২৬ জুন (হি. স.) : আমজনতার জন্য প্রধানমন্ত্রী মোদীর দেওয়া বিনা পয়সার টিকা দিতে এ রাজ্যে টাকা নেওয়া হচ্ছে বলে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার তিনি বলেন, আমি শুনেছি শিলিগুড়ি পুরসভা থেকেও তিনশ টাকা করে নিচ্ছে টিকার জন্য। আমি জানিনা, মোদীজী যেখানে আমজনতার জন্য বিনা পয়সায় টিকা দিচ্ছেন, সেখানে কেন টিকা দিতে টাকা নেবে সরকারি হাসপাতাল ও পুরসভা? টাকা দিয়ে লোকে বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারে।

সেই সঙ্গে, কলকাতা পুরসভার টিকা কান্ডে শাসক দলের জড়িত থাকার বিষয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন। বলেন, জাল টিকা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে প্রতারণা করা হয়েছে। এর সঙ্গে টিএমসি-র নেতা-মন্ত্রীরা জড়িত। মূল অভিযুক্ত যে ধরা পড়েছে, তাকে তো সবাই চিনত। সরকার তাকে রক্ষী দিয়ে রেখেছে।

দিলীপ ঘোষ শিলিগুড়িতে এদিন বলেন, পুরনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এ কারণে মালদহ, দিনাজপুর পর্যন্ত আগে গাড়িতে ঘুরে গিয়েছি। এবার পাঁচটি জেলায় সংগঠন, আন্দোলনের এবং যেখানে যেখানে পুরসভা আছে সেখানকার প্রস্তুতি দেখছি। নির্বাচন ও তার পরে আমাদের কর্মীদের লক্ষ্য করে আক্রমণ হচ্ছে কোচবিহার থেকে অনেকে অসমে পালিয়ে গিয়েছিলেন। যারা ফিরে এসেছে, আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top