News Flash

  • Home
  • Uncategorized
  • Anti Drug Day – মাদক বিরোধী অভিযান, এক বছরে ২৫৯টি মামলা এবং ৩৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ : ডিজিপি
Image

Anti Drug Day – মাদক বিরোধী অভিযান, এক বছরে ২৫৯টি মামলা এবং ৩৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ : ডিজিপি

আগরতলা, ২৬ জুন (হি. স.) : মাদক পাচারের চেইন ভাঙ্গতে ত্রিপুরা পুলিশ অনেকটাই সফল হয়েছে। তাতে, সহযোগী সংস্থা বিএসএফ, ইডি, ডিআরআই এবং এনসিবি-র যৌথ সহায়তায় সাফল্য মিলেছে। আজ এক ভিডিও বার্তায় এই দাবি করেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব। তাঁর দাবি, গত এক বছরে মাদক কান্ডে ২৫৯টি মামলা হয়েছে এবং ৩৭৩ জন মাদক কারবারীকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে ডিজিপি পুলিশের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন। সাথে তিনি দাবি করেন, নেশা মুক্ত ত্রিপুরা গঠনে পুলিশ সর্বোত প্রয়াস নিয়েছে। তাতে, অনেকটাই সাফল্য মিলেছে। তাঁর কথায়, নেশা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। নেশা গ্রাসে কবলিত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে অক্ষম হন। তাই, নেশার বিরুদ্ধে কঠোর ত্রিপুরা পুলিশ।

তাঁর দাবি, মাদক পাচারের চেইন ভাঙ্গতে ত্রিপুরা পুলিশ অনেকাংশে সফল হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দফাওয়ারী অভিযানে মাদক পাচারকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, মাদক পাচার রোধে বিএসএফ, ইডি, ডিআরআই এবং এনসিবি সব রকম সহায়তা করছে।

এক তথ্য তুলে ধরে তিনি বলেন, গত এক বছরে ২১০১০.৯৬৫ কেজি শুকনা গাঁজা, ১৬২৫৬৫ বোতল কফ সিরাপ, ১৪৪৫৬৭১টি নেশাজাত টেবলেট, ৩৩৯৩.৭৬৪৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১৯৭৭০২৭৫টি গাঁজা গাছ ধ্বংস করা সম্ভব হয়েছে। তাঁর দাবি, আগামী দিনে মাদক বিরোধী অভিযান আরও জোরদার গতি নিয়ে চালানো হবে, ত্রিপুরা পুলিশ এমনই সংকল্প নিয়েছে।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top