News Flash

  • Home
  • Uncategorized
  • সততার পুরস্কার, হোমগার্ড বরসিঙের হাতে অসম পুলিশের কনস্টেবল পদে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Image

সততার পুরস্কার, হোমগার্ড বরসিঙের হাতে অসম পুলিশের কনস্টেবল পদে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ভালো কাজ করলে মিলবে এ রকম আরও পুরস্কার ও পদোন্নতি, বলেছেন হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২৬ জুন (হি.স.) : পাচারকারীদের কবল থেকে ১২ কোটি টাকার ড্ৰাগস উদ্ধার করে আলোড়ন সৃষ্টিকারী অসমের হোমগার্ড বরসিং বে-র হাতে অসম পুলিশের কনস্টেবল পদে স্থায়ী নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ মন্ত্রী অতুল বরা, মন্ত্রী যোগেন মোহন সহ ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত, রাজ্য পুলিশ এবং হোমগার্ডের কমান্ডেন্ট সহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন উচ্চপদস্থ ও পদস্থ আধিকারিদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বরসিং বে-কে প্রথমে কনস্টেবলের ব্যাজ এবং পরে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত গত ২৪ জুন রাজ্যের ক্যাবিনেট বৈঠকে সেদিন থেকেই বরসিং বে-কে এই পদে স্থায়ী নিযুক্তি দেওয়া হয়েছে বলে সিলমোহর পড়েছিল। এর আগের দিন বরসিং বে-কে সাবাশি ও অভিনন্দন জানিয়ে পূর্ব ঘোষণা অনুয়ায়ী এক লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত।

গত ২১ জুন গভীর রাতে অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলং জেলার অন্তর্গত বোকাজানের ডিলাই নামক এলাকায় জাতীয় সড়কে রুটিন চেকিং করার সময় একটি নৈশ বাসে তালাশি চালিয়ে ১২ কোটি টাকার ড্ৰাগস উদ্ধার করেছিলেন হোমগার্ড বরসিং বে। মোটা অঙ্ক, ১২ কোটি টাকার নেশাদ্রব্য সহ বাসকে ছেড়ে দিতে জওয়ানকে ঘুষ বাবদ নগদ মোটা অঙ্কের টাকা দিয়েছিল দুই মহিলা সহ তিন পাচারকারী। কিন্তু তিনি তা প্রত্যাখান করে ড্রাগস সহ দুই তামিল মহিলা এবং বাসের চালককে আটক করে ডাকেন ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের। পরে পুলিশ অফিসারদের হাতে ধৃতদের বমাল তুলে দেন হোমগার্ড বরসিং। এই হোমগার্ড বরসিং বে-কে ‘স্যালুট’ জানিয়ে তাঁকে এক লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত।

এর পর ২৪ তারিখ রাজ্য মন্ত্রিসভায় সেদিন থেকেই অসম পুলিশের কনস্টেবল পদে তাঁকে স্থায়ী নিযুক্তি দেওয়া হয়েছে বলে ঘোষণা করেছিলেন গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনিও হোমগার্ড বে-র সততা ও নিষ্ঠায় আপ্লুত হয়ে তাঁকে অসম পুলিশের গর্ব বলে মন্তব্য করেছিলেন।

আজ বরসিং বে-কে নিয়োগপত্র প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ভালো কাজ করলে হোমগাৰ্ডকে কনস্টেবল এবং পুলিশের সাব-ইনস্পেক্টরকে ইনস্পেক্টর পদে উন্নীত করে পুরস্কৃত করা হবে। তিনি বরসিং বে-কে অসম পুলিশের সাহসিকতা ও সততার প্ৰতীক আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আরও ঘোযণা, এখন থেকে পুলিশকর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিত্সাপর খরচ রাজ্য সরকার বহন করবে। পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্ৰহণ করা হবে। প্রাসঙ্গিক বক্তব্যে তিনি রাজ্যের সর্বস্তরের পুলিশকর্মী ও সরকারি কর্মচারীদের সততাকে অবলম্বন করে কর্তব্যের প্রতি দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান। ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী উত্তরপূর্বের উগ্রপন্থী-ড্রাগস যোগের প্রসঙ্গও এনেছেন। বলেন, ‘নিজেদের সশস্ত্ৰ সংগ্ৰামী বলে স্বঘোষিত উত্তর-পূর্বাঞ্চলের বহু সংগঠন ড্ৰাগস কারবারের সঙ্গে জড়িত। তবে ড্রাগস কারবারের সঙ্গে অসমের উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট ও অসম স্বাধীন (আলফা-স্বা) জড়িত নয় বলে দাবি করেছেন বক্তা।

এদিকে এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কনস্টেবল বরসিং বে। তাঁর কাজের জন্য সরকার তাঁকে আশাতীত সম্মান, মর্যাদা ও স্বীকৃতি দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রী এবং ডিজিপি সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বলেন, তাঁকে এভাবে পুরস্কৃত করা হবে তা কস্মিনকালেও ভাবতে পারেননি। আজ তিনি প্রচণ্ড সুখ অনুভব করছেন। গত ২১ তারিখ নাকা চেকিং করার সময় নৈশ বাস থেকে বিশাল পরিমাণের ড্রাগস উদ্ধার করে অসম পুলিশের মান মর্যাদা ঊর্ধ্বগামী করতে পারার সুপ্ত উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি বরসিং। তিনি বলেন, একমাত্র সততা ও একনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালনের উদ্দেশ্য নিয়েই হোমগার্ডের পদে যোগদান করেছিলেন তিনি। বিগত দিনেও তিনি নিজের নিষ্ঠার জন্যই ডিজিপি কর্তৃক পুরস্কৃত হয়েছেন বলে গৌরবের সঙ্গে জানান আজ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top