News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পানীয় জলের জন্য ২৬ কোটি ২১লক্ষ টাকার ফান্ড রিলিজ
Image

আগরতলায় পানীয় জলের জন্য ২৬ কোটি ২১লক্ষ টাকার ফান্ড রিলিজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫জুন৷৷ আগরতলায় আরও ১৫ হাজার পরিবারে পরিশুদ্ধ পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে আম্রুত ২৬ কোটি ২১ লক্ষ টাকার ফান্ড রিলিজ করেছে৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২২সালের ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের সংযোগ পৌঁছে দেবে৷ সেই লক্ষ্যেই এই পদেক্ষেপ৷


গত ক্যাবিনেটেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল শহরে বসবাসকারী ৫০ হাজার পরিবারে পানীয় জল সংযোগের কাজ দ্রুত বাস্তবায়িত হবে৷ এদিন আম্রুত আগরতলার ১৫ হাজার পরিবারে পানীয় জলের সংযোগের জন্য ফান্ড রিলিজ করে দিল৷


২০১৮ সালে এই মিশন শুরু হয়েছিল৷ ইতিমধ্যেই গ্রামীণ এলাকায় বিপুল অংশের বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে৷ রাজ্য সরকারের লক্ষ্য আরও ৫৮৮৫২৮টি বাড়িতে পরিশুদ্ধ পানীয় জলের সংযোগ বিনামূল্যে পৌঁছে দেওয়া৷ কেন্দ্রের জল জীবন মিশন, এতে অনুমোদন দিয়েছে৷


শহর এলাকায় ইতিমধ্যে ৮০৩২টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের লক্ষ্য শহর এলাকার আরও ১২৩৬৮১টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া৷


এই ৫০০০০ বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে খরচ হবে ৭.৫০ কোটি টাকা৷ বিগত সরকারের সময়ে পরিশুদ্ধ পানীয় জলের সংযোগের বিষয়টি উপেক্ষিত ছিল৷ ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশের মানুষকে সামান্য একটু পানীয় জলের জন্য হাহাকার করতে হতো৷ সেই সংকট থেকে মানুষকে মুক্তি দিতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top