মুম্বই, ২৬ জুন (হি.স.): আর্থিক প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন না, বরং সময় চাইলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। শনিবার অনিল দেশমুখকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু তিনি না গিয়ে মুম্বইয়ে ইডি-র দফতরে আইনজীবীকে পাঠান মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। হাজিরা দেওয়ার জন্য ইডি-র কাছে অন্য কোনও তারিখ চেয়েছেন অনিল দেশমুখের আইনজীবী জয়ন্ত পাটিল, এমনটাই ইডি সূত্রের খবর।
অনিল দেশমুখের আইনজীবী জয়ন্ত পাটিল জানান, “আমরা ইডি-কে চিঠি দিয়েছি এবং জানতে চেয়েছি কী কারণে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে নথিপত্র দিতে, যেহেতু কী বিষয়ে তদন্ত সে সম্পর্কে আমরা কিছুই জানি না। তাই জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে পারিনি। এবার ইডি-কেই সিদ্ধান্ত নিতে হবে।” শুক্রবারই দেশমুখের নাগপুর, ওরলি এবং মালাবার হিলসের বাড়িতে তল্লাশি চালান ইডি-র আধিকারিকরা। তল্লাশি চালানো হয় দেশমুখের ব্যক্তিগত সচিব এবং আপ্ত সহায়কের বাড়িতেও। তার পরই শনিবার গ্রেফতার করা হয় এই দু’জনকে। এদিনই দেশমুখকে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গেলেন।

হাজিরা দিলেন না, ইডি-র কাছে সময় চাইলেন অনিল দেশমুখ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















