News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যার সাংস্কৃতিক স্পন্দন টিকিয়ে রাখতে সম্মিলিত প্রয়াস জরুরি : প্রধানমন্ত্রী
Image

অযোধ্যার সাংস্কৃতিক স্পন্দন টিকিয়ে রাখতে সম্মিলিত প্রয়াস জরুরি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): সাংস্কৃতিক চেতনার শহর অযোধ্যার সাংস্কৃতিক স্পন্দন টিকিয়ে রাখতে সম্মিলিত প্রয়াস অতীব জরুরি। শনিবার অযোধ্যা উন্নয়ন পরিকল্পনার পর্যালোচনা বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, “অযোধ্যার পরিচয় নিয়ে উদযাপনের পাশাপাশি উদ্ভাবনী উপায়ে অযোধ্যার সাংস্কৃতিক স্পন্দনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সম্মিলিত প্রয়াস করা উচিত।…ঠিক যেভাবে মানুষকে একত্রিত করার নিপুণতা ছিল ভগবান রামের, একইভাবে অযোধ্যার উন্নয়নমূলক কাজ জনগণের অংশগ্রহণের চেতনার দ্বারা পরিচালিত হওয়া উচিত।”
এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অযোধ্যা উন্নয়ন পরিকল্পনার পর্যালোচনা বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এদিনের বৈঠকে অযোধ্যাকে প্রতিটি ভারতীয়ের সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ শহর হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের সর্বোত্তম ঐতিহ্য ও উন্নয়নের রূপান্তরগুলি প্রকাশ করা উচিত। ভবিষ্যতের ইন্ফ্রাস্ট্রাকচারের সঙ্গে মানবিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানো উচিত, যা সকলের জন্য উপকারী।”
প্রধানমন্ত্রী এদিন আরও জানান, অযোধ্যার পরিচয় নিয়ে উদযাপনের পাশাপাশি উদ্ভাবনী উপায়ে অযোধ্যার সাংস্কৃতিক স্পন্দনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সম্মিলিত প্রয়াস করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, ঠিক যেভাবে মানুষকে একত্রিত করার নিপুণতা ছিল ভগবান রামের, একইভাবে অযোধ্যার উন্নয়নমূলক কাজ জনগণের অংশগ্রহণের চেতনার দ্বারা পরিচালিত হওয়া উচিত। প্রতিভাবান যুবসমাজকে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী “

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top