News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডে ১,১৮৩ জনের মৃত্যু, ভারতে ৪৮-হাজারের ঊর্ধ্বে দৈনিক সংক্রমণ
Image

কোভিডে ১,১৮৩ জনের মৃত্যু, ভারতে ৪৮-হাজারের ঊর্ধ্বে দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): ভারতে ফের অনেকটাই কমে গেল কোভিড-সংক্রমণ, মৃত্যুর সংখ্যা এখনও ১ হাজারের বেশিই। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৪৮,৬৯৮ জন, এই সময়ে ভারতে প্রাণ হারিয়েছেন ১,১৮৩ জন করোনা-রোগী। শুক্রবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৬৪ হাজার ৮১৮ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৭,৩০৩ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৫,৯৫,৫৬৫ জন (১.৯৭ শতাংশ)।
কোভিড টিকাকরণ দ্রুততার সঙ্গে চলছে ভারতে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৩১,৫০,৪৫,৯২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬১,১৯,১৬৯ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৯৪,৪৯৩ জন (১.৩১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৪৫,৮০৯। নতুন করে ৪৮,৬৯৮ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০১,৮৩,১৪৩।
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬৪ হাজার ৮১৮ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯১,৯৩,০৮৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৭২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩১ কোটি ৫০ লক্ষ ৪৫ হাজার ৯২৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top