News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমেরিকা থেকে কাতার, বিশ্বের বিভিন্ন দেশের পালিত যোগ দিবস
Image

আমেরিকা থেকে কাতার, বিশ্বের বিভিন্ন দেশের পালিত যোগ দিবস

ওয়াশিংটন, ২১ জুন (হি.স.): গোটা দুনিয়ার সঙ্গে নতুন করে যোগসূত্র গড়ে দিয়েছে ‘আন্তর্জাতিক যোগ দিবস’। প্রতি বছর ২১ জুন পালিত হবে ‘আন্তর্জাতিক যোগ দিবস’, ২০১৪ সালে এই ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। বর্তমানে কোভিড-পরিস্থিতিতে শরীর ও মনকে সুস্থ রাখতে দুনিয়ার শতাধিক দেশে প্রায় নিয়মিত যোগাভ্যাস করেন লক্ষ লক্ষ মানুষ। ধীরে ধীরে বিশ্বের সমগ্র দেশে ব্যাপ্তি হচ্ছে যোগাভ্যাসের। সোমবার সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে, ভারত ছাড়াও আমেরিকা, শ্রীলঙ্কা, কাতার, নেপাল, ইতালি প্রভৃতি দেশে পালিত হয়েছে ‘বিশ্ব যোগ দিবস’।

ভারতীয় দূতাবাসের উদ্যোগে আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। নেপালে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস, নেপালের রাজধানী কাঠমান্ডুর স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্রে এদিন সকালে যোগাভ্যাস করেন অনেকে। শ্রীলঙ্কায় পালিত হয়েছে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস, যোগব্যায়াম করেছেন স্বয়ং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ। কাতারেও পালিত হয়েছে যোগ দিবস। কাতারের এশিয়ান টাউন, আল ওয়াকরাহ, আল খোর, দুখান ও দোহা-সহ ৬টি শহরে পালিত হয়েছে বিশ্ব যোগ দিবস। ইতালির রাজধানী রোমে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করা হয়।

Releated Posts

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই:আগামী ১ জুলাই থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 5, 2026

বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ

বিশালগড়, ৫ জুলাই: বিশালগড়ে ফের দুঃসাহসিক অপরাধের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে একটি পরিবারের ওপর…

ByByReshmi Debnath Jul 5, 2026

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top