News Flash

Image

অভিনব কায়দায় অটো সাজিয়ে আগরতলার রাস্তায় যাত্রী পরিষেবায় নামলেন স্বপন মিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ সাধ থাকলেও সাধ্য নেই বিলাসবহুল গাড়ি ক্রয় করার৷ বহু চেষ্টা করে প্রতিষ্ঠা করেছেন স্বপন মিয়া৷ নিজের সামর্থ্যুর মধ্য দিয়ে অটো রিস্কাকে কিভাবে সাজিয়ে তোলে বিলাসবহুল করা যায় সেই চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি করেননি৷ বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরে সেই চিত্রই পরিলক্ষিত হল৷অটোও বিলাসবহুল গাড়ি হতে পারে৷ অটোকে সাজিয়ে এমনভাবেই তুলে ধরলেন স্বপন মিয়া নামে এক অটো চালক৷ তিনি প্লাস্টিকের সবুজ কার্পেট দিয়ে অটোর ছাউনি সাজিয়েছেন৷

যাত্রীদের স্বাচ্ছন্দ্যবোধের জন্য অটোটি সাজিয়ে তোলা হয়েছে বলে জানান অটো চালক৷ আগরতলা পুর নিগম এলাকায় চলবে অটোটি৷ গাড়িটি ক্রয় করার পর থেকে চালক স্বপনের চিন্তাধারা ছিল যাতে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য আলাদা কিছু করার জন্য৷ আর সেটাই করে দেখালেন অটোচালক৷ অটোচালকের বাড়ি রাজধানীর শিবনগর এলাকায়৷ এদিন গাড়িটি রাস্তায় দেখে বহু যাত্রী গাড়িটির মধ্যে উঠার জন্য চেষ্টা করেন৷

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top