News Flash

  • Home
  • Uncategorized
  • সুইজারল্যান্ডকে হারিয়ে নক আউট পর্বে পৌঁছে গেল ইতালি
Image

সুইজারল্যান্ডকে হারিয়ে নক আউট পর্বে পৌঁছে গেল ইতালি

রোম, ১৭ জুন (হি.স.) : সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরো কাপের শেষ ষোলোর ছাড়পত্র আদায় করে নিল ইতালি।  সুইজারল্যান্ডকে  ০-৩ গোলে হারিয়ে নক আউট পর্বে পৌঁছে গেল চারবারের বিশ্বসেরারা। জোড়া গোল করে জয়ের নায়ক লোকাটেলি। সুইসদের হারানোর ফলে এখনও পর্যন্ত টানা ২৯টি ম্যাচে অপরাজিত ইতালি।
বুধবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। সামনে রেখেছিলেন দোমেনিকো বেরার্দি, চিরো ইমমোবিলে ও লোরেনজো ইনসিনিয়েকে। ইতালির আক্রমণাত্মক ফুটবলকে আটকাতে সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিচ আস্থা রেখেছিলেন ৩-৪-১-২ ছকে। উদ্দেশ্য পরিষ্কার, মাঝমাঠের দখল যেন কোনও অবস্থাতেই নিতে না পারেন ইতালির ফুটবলারেরা। ২৬ মিনিটে ইটালিকে ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধেও একই ছবি। খেলা শুরু হওয়ার সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় ইটালি। নেপথ্যে সেই লোকাতেল্লি। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ৩-০ করেন ইমমোবিলে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top