রোম, ১৭ জুন (হি.স.) : সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরো কাপের শেষ ষোলোর ছাড়পত্র আদায় করে নিল ইতালি। সুইজারল্যান্ডকে ০-৩ গোলে হারিয়ে নক আউট পর্বে পৌঁছে গেল চারবারের বিশ্বসেরারা। জোড়া গোল করে জয়ের নায়ক লোকাটেলি। সুইসদের হারানোর ফলে এখনও পর্যন্ত টানা ২৯টি ম্যাচে অপরাজিত ইতালি।
বুধবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। সামনে রেখেছিলেন দোমেনিকো বেরার্দি, চিরো ইমমোবিলে ও লোরেনজো ইনসিনিয়েকে। ইতালির আক্রমণাত্মক ফুটবলকে আটকাতে সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিচ আস্থা রেখেছিলেন ৩-৪-১-২ ছকে। উদ্দেশ্য পরিষ্কার, মাঝমাঠের দখল যেন কোনও অবস্থাতেই নিতে না পারেন ইতালির ফুটবলারেরা। ২৬ মিনিটে ইটালিকে ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধেও একই ছবি। খেলা শুরু হওয়ার সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় ইটালি। নেপথ্যে সেই লোকাতেল্লি। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ৩-০ করেন ইমমোবিলে।

সুইজারল্যান্ডকে হারিয়ে নক আউট পর্বে পৌঁছে গেল ইতালি
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















