News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক নিষ্ফলা, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পুনঃবৈঠক ২১শে
Image

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক নিষ্ফলা, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পুনঃবৈঠক ২১শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ করোনার প্রকোপে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে৷ তাই, সমাধান খুঁজতে জরুরি বৈঠক ডেকেছিল শিক্ষা দফতর৷ তাতে বিশিষ্টজনেরা পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিলেও, আদৌ তা কীভাবে সম্ভব হবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তাই, সাতদিন পর পুনরায় বৈঠকে মিলিত হবেন তাঁরা৷ ওই বৈঠকে পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ এরই মধ্যে অভিভাবকদের মতামত পাওয়া যাবে৷


আজ সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ-বিষয়ে বলেন, আজকের বৈঠকে ১৯ জন বিশিষ্ট ব্যক্তি আমন্ত্রিত ছিলেন৷ তাঁদের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছেন৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী আজ বৈঠকে অংশ নেননি৷ কারণ, তিনি টেলিফোনে জানিয়েছেন, পরীক্ষা নিয়ে মতামত জানিয়ে বিবৃতি দিয়েছি৷ পুনরায় বৈঠক হলে নিশ্চয় অংশ নেব৷
শিক্ষামন্ত্রী বলেন, আজকের সভায় প্রত্যেকেই স্বীকার করেছেন পরীক্ষার কোনও বিকল্প হয় না৷ কিন্তু পরীক্ষা নেওয়া কীভাবে সম্ভব হবে সে-বিষয়ে সকলেই সন্দেহ প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, সিবিএসই পরীক্ষা বাতিল করেছে ঠিকই, কিন্তু কেন্দ্রীয় ছাত্রছাত্রীদের মূল্যায়ন কীভাবে করা হবে সেদিকে আমাদের নজর রয়েছে৷ তাঁর সাফ কথা, পরীক্ষা নেওয়া কিংবা বাতিল করা মুখ্য নয়৷ মূল্যায়ন করাই প্রধান বলে মনে করছেন সকলেই৷


এদিন তিনি জানান, পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত পাওয়া যায়নি৷ এক্ষেত্রে স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত ছাড়া পরীক্ষা নেওয়া কোনওভাবেই সম্ভব হবে না৷ তিনি বলেন, আজকের বৈঠকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফয়সালা হয়নি৷ তাই, সাতদিন পর আগামী ২১ জুন পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, আগামীকাল সন্ধ্যা ছয়টার মধ্যে পরীক্ষা নিয়ে অভিভাবকদের মতামতও পেয়ে যাব৷ সমস্ত কিছু বিশ্লেষণ করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ত্রিপুরা সরকার৷


অবশ্য পরিস্থিতি দেখে অনুমান করা হচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না৷ কারণ, পরীক্ষা নেওয়ার চেয়েও প্রাণের মূল্য অধিক বলে মনে করে ত্রিপুরা সরকার৷ সেক্ষেত্রে বিকল্প পথে মূল্যায়নের দিশা খুঁজতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, এমনটাই দাবি সূত্রের৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top