News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ৩৮.১৩-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, সক্রিয় রোগী ৩.০৯ শতাংশ
Image

ভারতে ৩৮.১৩-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, সক্রিয় রোগী ৩.০৯ শতাংশ

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): ভারতে ৩৮.১৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৪ জুন সারা দিনে ভারতে ১৭,৫১,৩৫৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৮,১৩,৭৫,৯৮৪-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৭,৫১,৩৫৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। ৭৫ দিন পর এই প্রথম এতটা কমল আক্রান্তের সংখ্যা।
সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ফের কমল ভারতে, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৫৯৭৮০। ৫৯ হাজার ৭৮০ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮-তে (৩.০৯ শতাংশ) পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,১৭,৫২৫ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ৩,৭৭,০৩১ জনের মৃত্যু হয়েছে (১.২৮ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২,৭২৬ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ২,৮২,৮০,৪৭২ জন (৯৫.৬৪ শতাংশ)।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top