News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে নতুন সংক্রমিত ২৩৫ জন , মৃত্যু আরও চারজনের
Image

করোনা : রাজ্যে নতুন সংক্রমিত ২৩৫ জন , মৃত্যু আরও চারজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ গত চবিবশ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে৷ চবিবশ ঘন্টায় রাজ্যে ২৩৫ জন সংক্রমিতের সন্ধান মিলেছে৷ অন্যদিকে, এই সময়ের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে করোনায়৷ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে প্রচারিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে এদিন আরটিপিসিআরের মাধ্যমে টেস্ট করা হয়েছে ৮৩৮ জনের৷ এর মধ্যে পজেটিভ রিপোর্ট মিলেছে আটজনের৷ অন্যদিকে, রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে ৪ হাজার ২৩৭ জনের৷ এর মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ২২৭ জনের৷ মোট ৫ হাজার ৭৫ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে এদিন৷


আক্রান্তের হিসেবে দেখা গিয়েছে, পশ্চিম জেলায় ৮১ জন, গোমতী জেলায় ২০ জন, খোয়াই জেলায় ১২ জন, ধলাই জেলায় ৩১ জন, সিপাহীজলা জেলায় ১৭ জন, উত্তর জেলায় ২০ জন, ঊনকোটি জেলায় ২০ জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪ জন৷ এখনও পর্যন্ত রাজ্যে কোভিড -১৯ পজেটিভ রোগীর সংখ্যা ৪ হাজার ৪২৩জন৷ এদিকে, ভারতে ৩৭.৯৬-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা৷ সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৩ জুন সারা দিনে ভারতে ১৪,৯২,১৫২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে৷ সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৭,৯৬,২৪,৬২৬-এ পৌঁছে গিয়েছে৷ পরীক্ষিত ১৪,৯২,১৫২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন৷ ৭২ দিন পর এই প্রথম এতটা কমল আক্রান্তের সংখ্যা, তবে টেস্টের সংখ্যা যত কমছে নতুন করোনা-আক্রান্তের সংখ্যাও ততটাই কমছে৷


সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ফের কমল ভারতে, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৫৩,০০১৷ ৫৩ হাজার ০০১ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮-তে (৩.৩০ শতাংশ) পৌঁছেছে৷ বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,১৯,৫০১ জন৷ সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ৩,৭৪,৩০৫ জনের মৃত্যু হয়েছে (১.২৭ শতাংশ)৷ বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৯২১ জনের৷ ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ২,৮১,৬২,৯৪৭ জন (৯৫.৪৩ শতাংশ)৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top