News Flash

  • Home
  • বিনোদন
  • ৪ নাবালিকা গণ ধর্ষণ, খোজ নিল চাইল্ড রাইটস
Image

৪ নাবালিকা গণ ধর্ষণ, খোজ নিল চাইল্ড রাইটস

আগরতলা, ১৫ জুন : রাজধানী আগরতলা শহর সংলগ্ন শ্রীনগর থানা এলাকা থেকে ৪ নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস-র চেয়ারপার্সনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন এবং পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার কমিশনের চেয়ারপার্সন নেতৃত্বে প্রতিনিধি দলটি শ্রীনগর থানার অন্তর্গত ভদ্রচন্দ পাড়ায় নাবালিকার বাড়িতে যান। কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ ঘটনা সম্পর্কে পরিবারের লোকজন এবং ধর্ষিতা নাবালিকাদের কাছ থেকে বিস্তারিত ভাবে অবহিত হন। কমিশনের অন্যান্য সদস্যরাও নাবালিকা পরিবারের লোকজন ও নাবালিকা সাথে কথা বলেন। অভিযুক্ত ৮ জন যুবকের কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি নাবালিকার পরিবারের লোকজন অভিযুক্তদের ফাঁসির দাবি করেন।ঘটনা বিররনে জানা যায়, রানীবাজার থানার অন্তগত বদমান ঠাকুর পাড়া রাবার বাগানে ৪নাবালিকাকে গণধর্ষণ করে আট জন যুবক। তাদের সোমবার আদালতে তোলা হলে আদালত থেকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।

কমিশনের চেয়ারপার্সন সহ অন্যান্য সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিবারের লোকজনদের আশ্বস্ত করেছেন। ৪ নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ধরনের ঘটনাকে জনজাতি অংশের মধ্যেও সামাজিক অবক্ষয়ের বড় নজির বলে আখ্যায়িত করেছেন অনেকেই।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top