News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক সংঘর্ষে জড়িত তিপ্রা মথা সমর্থক জেল হেফাজতে
Image

রাজনৈতিক সংঘর্ষে জড়িত তিপ্রা মথা সমর্থক জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ একদিকে ঋষ্যমুখ ব্লকের গাবুরছড়া এডিসি ভিলেজেএবং গাবুরছড়া বাজারে তিপ্রা মথার সমর্থকদের স্বচ্ছভারত অভিযান, অপরদিকে বিজেপি অনুগামীরা জড়ো হয় পঞ্চায়েতে রেগার ডিমান্ড দেওয়ার নাম করে৷


পরবর্তি সময়ে শাসকদল বিজেপি ও মথার সমর্থক দের মধ্যে সংঘর্ষ হয়৷ এতে দুদলের বেশ কয়েকজন আহত হয়৷ ভাংচুর করা হয় বিজেপি পার্টি অফিস৷ বিজেপির পক্ষ থেকে মামলা করা হয় বিলোনীয়া থানাতে এগার জনের নামে৷পাশাপাশি আরো দশ বার জন যুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷ অপরদিকে একই ঘটনা নিয়ে মথার পক্ষ থেকে থেকে মামলা করা হয় বিলোনীয়া থানাতে৷ গত ১৫/৫/২০২১ সালে এই রাজনৈতিক ঘটনা সংঘটিত হয়৷

মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে তিপ্রা মথার সমর্থক সজল দাসকে গাবুরছড়া থেকে গ্রেপ্তার করে বিলোনিয়া থানার পুলিশ৷ শনিবার সজলকে আদালতে পাঠানো হয়৷ থানার মামলা নম্বর ৪১/২০২১৷১৪৮/১৪৯/৪৪৮/৩২৬ এবং ৩০৭ ধারা মোতাবেক পুলিশ মামলা গ্রহন করে অর্থাৎ অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করার অপরাধ৷ সজলের বাড়ি গাবুরছড়া ভাগ্যমনি চাকমা পাড়া এলাকায়৷ বিলোনিয়া আদালত আগামী ১৭ ই জুন পর্যন্ত জেল হাজতে পাঠায় এবং পুলিশকে ঐ দিন আদালতে কেস ডাইরি জমা দিতে নির্দেশ দেয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top