News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা বাতিলের দাবীতে এনএসইউআই একটি গোষ্ঠীর আন্দোলন
Image

মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা বাতিলের দাবীতে এনএসইউআই একটি গোষ্ঠীর আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরিক্ষা বাতিলের দাবিতে ফের আন্দোলনে নামল এন এস ইউ আই- এর একটি গোষ্ঠী৷ রবিবার বিধানসভায় প্রবেশের মুখে আন্দোলনে বসে তার নেতৃত্বে গুটি কয়েক কর্মী৷ পরিক্ষা বাতিলের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে করোনা কারফিউ চালাকালীন সময়ে আচমকা আন্দোলন কর্মী সুচিতে বসেছিল এন এস ইউ আই- সহ সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে কয়েকজন কর্মী সমর্থক৷ পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে৷


এন এস ইউ আই -নেতা সম্রাট রায় দাবি করেন তাঁর কাছে খবর রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ যা সোমবার ঘোষণা করা হবে৷ এই অতিমারিতে যখন প্রতিদিন মৃত্যু মিছিল অব্যাহত সেই জায়গায় সরকার কিভাবে এই সিদ্ধান্ত ইতিমধ্যে পর্যালোচনা ছাড়া নিতে পারে৷ অনেক রাজ্য ইতিমধ্যেই পরিক্ষা বাতিল করেছে৷ তাই রাজ্য সরকারকেও পরীক্ষা বাতিল করতে হবে – এই দাবি জানান তিনি৷ গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন সম্রাট৷ পরে তাকে পুলিশ তুলে নিয়ে যায়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top