নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): আগুন লেগেছে জ্বালানি তেলের দামে। কোথাও লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৪ টাকা ছাড়িয়েছে, কোথাও আবার ১০২ টাকার গণ্ডি ছাড়িয়েছে লিটারপ্রতি পেট্রোলের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে যাঁরা মধ্যবিত্ত, তাঁদের চিন্তা সবথেকে বেশি বাড়ছে। একইসঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার ফলে সরাসরি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনের উপর। সোমবার ফের দাম বাড়ার পর মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ১০৪.৫৯ টাকা, ভোপালে ডিজেলের দাম ৯৫.৯১ টাকা। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পেট্রোলের দাম ১০১.৯৫ টাকা এবং ডিজেলের দাম ৯৩.৯০ টাকা।
রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৬.৪১ টাকা এবং ডিজেল ৮৭.২৮ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-৯৬.৩৪ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯০.১২ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০২.৫৮ টাকা এবং ডিজেল ৯৪.৭০ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ৯৭.৬৯ টাকা এবং ডিজেল ৯১.৯২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ৯৯.৬৩ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৫২ টাকা।

ক্রমেই মহার্ঘ্য জ্বালানি তেলের দাম, মধ্যবিত্তের মাথায় হাত!
Releated Posts
১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা
শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…
দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক
আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…
সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা
নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…
বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)
আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…


















