News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই, মুম্বইয়ে বর্ষণ চলবে আগামী ৪৮ ঘন্টা
Image

বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই, মুম্বইয়ে বর্ষণ চলবে আগামী ৪৮ ঘন্টা

মুম্বই, ১২ জুন (হি.স.): বৃষ্টি থেকেই আপাতত নিস্তার নেই বাণিজ্যনগরী মুম্বইয়ের। মুম্বইয়ে আগামী ৪৮ ঘন্টা চলবে বৃষ্টি, জারি করা হয়েছে লাল সতর্কতা। মুম্বইয়ের পাশাপাশি থানে-তেও লাল সতর্কতা জারি করেছে আইএমডি। শনিবার আঞ্চলিক আবহাওয়া দফতর, মুম্বই জানিয়েছে, “আগামী ৪৮ ঘন্টায় মুম্বই ও শহরতলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
১৩ জুন, রবিবার মুম্বই, থানে, রাইগড় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। ভারী বৃষ্টি চলবে ১৪ জুন পর্যন্ত। ১-১১ জুনের মধ্যে মুম্বইয়ে ইতিমধ্যেই ৫৩৪.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষার আগমণের পর থেকেই ভারী বৃষ্টি চলছে মুম্বইয়ে। ভারী বৃষ্টি হয়েছে শনিবারও। বর্ষণে ফের জল জমে গিয়েছে মুম্বইয়ের বিভিন্ন রাস্তায়। স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়তে হয়েছে মানুষজনকে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top