News Flash

  • Home
  • Uncategorized
  • অসমেও কোভিডের ওষুধ ‘আয়ুষ-৬৪’ বিলি করছে সেবা ভারতী, সুস্থ হয়েছেন বহুজন, দাবি ‘
Image

অসমেও কোভিডের ওষুধ ‘আয়ুষ-৬৪’ বিলি করছে সেবা ভারতী, সুস্থ হয়েছেন বহুজন, দাবি ‘

গুয়াহাটি, ১২ জুন (হি.স.) : সেবা ভারতী পূর্বাঞ্চলের উদ্যোগে গোটা উত্তর-পূর্বাঞ্চলে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের তত্ত্বাবধানে ‘সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়ান্স’ (সিসিএফআরআইওএস) কর্তৃক তৈরি ‘আয়ুষ-৬৪’ (AYUSH-64) নামক কোভিডের ওষুধ বিতরণ করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে গত প্রায় দুমাস ধরে অসমেও সেবা ভারতীর কার্যকর্তারা কোভিডে আক্রান্তদের বিনামূল্যে আয়ুষ-৬৪ বিতরণ করছেন।

এ প্রসঙ্গে এই প্রকল্পের রাজ্য সংযোজক অরূপ দাস বলেন, ‘সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়ান্স’ কর্তৃক তৈরি ‘আয়ুষ-৬৪’ নামক কোভিডের ওষুধ রোগীদের মধ্যে বিতরণ করতে একমাত্র সেবা ভারতীকে দায়িত্ব দিয়েছে আয়ুষ মন্ত্রক। সে অনুযায়ী গোটা দেশে সেবা ভারতীর কার্যকর্তারা সংশ্লিষ্ট এলাকায় কোভিডে আক্রান্ত রোগীদের মধ্যে ‘আয়ুষ-৬৪’ নামের ওষুধ বিতরণ করছেন, সম্পূর্ণ বিনামূল্যে। তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলের জন্য ওষুধগুলি আসে গুয়াহাটিতে অবস্থিত সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউশনে। এখান থেকে তাঁরা ওষুধগুলি সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেন।

অরূপ বলেন, কোভিডে আক্রান্ত রোগীদের ভাইরাসের সঙ্গে লড়াই করতে ক্ষমতা বাড়ায় এই আয়ুৰ্বেদিক ওষুধ। এই ওষুধ ব্যবহার করে ইতিমধ্যে বহু রোগী সুস্থ হয়েছেন বলে জানান তিনি। তিনি জানান ইতিমধ্যে অসমের ৩৩টি জেলার প্রায় দেড় হাজার স্থানে ওষুধগুলি বিতরণ করার কাজ চলছে। যে সকল জায়গায় ওষুধগুলি বিতরণ করা হচ্ছে সেগুলি যথাক্রমে গুয়াহাটি সহ কামরূপ মেট্রো, কামরূপ (গ্রামীণ), রঙিয়া, দক্ষিণ কামরূপ, ডিব্রুগড়, তিনসুকিয়া, যোরহাট, টিয়ক, শিবসাগর, চড়াইদেও, লখিমপুর, গোলাঘাট, মাজুলি, ধেমাজি, তেজপুর, বিশ্বনাথ চারালি, বাকসা, ওদালগুড়ি, হাফলং, ধুবড়ি, কোকরাঝাড়, গোয়ালপাড়া, চিরাং, বঙাইগাঁও, বরপেটা, নলবাড়ি, নগাঁও, হোজাই, মরিগাঁও, ডিফু, বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি। এছাড়া ডিব্রুগড় জেলা কারাগারেও কোভিডে আক্রান্তদের জন্য জেল সুপারের হাতে বহু ‘আয়ুষ-৬৪’ ওষুধ তুলে দেওয়া হয়েছে।

প্রকল্পের রাজ্য সংযোজক অরূপ দাস আরও জানান, কেবল ওষুধ বিতরণই নয়, হোম কোয়ারেন্টাইনে অবস্থানকারী বহু জনের অক্সিজেন লেভেল পরীক্ষা করে প্রয়োজনীয় সহায়তাও করা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top