নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): মেহুল চোক্সীকে জামিন দিল না ডমিনিকার হাইকোর্ট, দ্বীপ রাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ মামলায় মেহুলের জামিনের আবেদন খারিজ করল ডমিনিকার হাইকোর্ট। বিমানে করে চোক্সীকে অন্য দেশে নিয়ে যাওয়া ঝুঁকি হতে পারে। তাই এই মুহূর্তে তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। এর আগে ম্যাজিস্ট্রেট মেহুলের জামিন-আর্জি খারিজ করেছিল, তাই হাইকোর্টের দ্বারস্থ হন চোক্সী।
এর আগে গত বুধবার চোক্সীকে ‘নিষিদ্ধ অভিবাসী’ ঘোষণা করে ডমিনিকা। গত ২৬ মে বেআইনি ভাবে ডমিনিকায় প্রবেশের অভিযোগে মেহুলকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ১৩,৫০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুলকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য দিল্লির তরফে আবেদন জানানো হলেও গত সপ্তাহে তা খারিজ করে দিয়েছিল ডমিনিকা সরকার। ভারতের আবেদনের প্রেক্ষিতে আগেই মেহুলের উপর রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। অ্যান্টিগা সরকারও দিল্লির প্রস্তাবে সায় দিয়েছিল। তা সত্ত্বেও মেহুলকে ফেরাতে রাজি হয়নি ডমিনিকা।

বিমান যাত্রায় ঝুঁকি, মেহুলের জামিন-আর্জি খারিজ ডমিনিকার আদালতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















