News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, ২,২১৫ বেড়ে ব্রাজিলে ৪.৮৪-লক্ষাধিক মৃত্যু
Image

সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, ২,২১৫ বেড়ে ব্রাজিলে ৪.৮৪-লক্ষাধিক মৃত্যু

রিও ডি জেনেইরো, ১২ জুন (হি.স.): সংক্রমণের হার ঊর্ধ্বমুখী ব্রাজিলে, দৈনিক মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ২,২১৫ জন রোগীর মৃত্যু হয়েছে, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬,০৬১ জন। ফলে ব্রাজিলে ৪ লক্ষ ৮৪ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ২,২১৫ জন রোগীর মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৪ হাজার ৩৫০-তে পৌঁছেছে।
আগের দিনের তুলনায় ব্রাজিলে কিছুটা কমেছে নতুন আক্রান্তের সংখ্যা, শুক্রবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ৮৬,০৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৭,৩০১,২২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫,৭১৮,৫৯৩ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৯৮,২৭৭ জন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top