News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর জন্মদিন পালন করে রাতেই আত্মঘাতী স্বামী
Image

স্ত্রীর জন্মদিন পালন করে রাতেই আত্মঘাতী স্বামী

তেলিয়ামুড়া, ১২ জুন : স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান শেষে রাতেই নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া দক্ষিণ বাজারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা নিয়েও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান শেষ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো ৪০ বছর বয়সী স্বামী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ বাজারে। ঘটনা শুক্রবার রাতে।ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা তথা তেলিয়ামুড়া বাজারের প্রতিষ্ঠিত শুকনো মাছ ব্যবসায়ী সুধীর বর্মনের ছেলে বিশ্বজিৎ বর্মন শুক্রবার নিজের ঘরে পরিবারের সবার নজর এড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।কিন্তু কী কারণে এই আত্মহত্যা তা কেউই কিছু বলতে পারছেনা। কারণ, শুক্রবার স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে বেশ খুশি এবং আনন্দিত ছিল বিশ্বজিৎ।

পরিবার সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া-বিবাদ ছিল না। পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শুক্রবার রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া করে বিশ্বজিৎ। তারপরই হঠাৎ পরিবারের লোকজনদের নজর এড়িয়ে নিজের গলায় ফাঁস লাগায় সে। পরিবারের লোকজন তড়িঘড়ি নিয়ে আসেন। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিন্দিয়া দেববর্মা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্বজিতের এভাবে আকস্মিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের পর মৃত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top