News Flash

Image

আগুনে পুড়ে ছাই দোকান

খোয়াই, ১২ জুন : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত মুদির দোকান। ঘটনা খোয়াইর সোনাতলা বাজারে। ক্ষয়ক্ষতির পরিমান ১২ লক্ষ টাকা বলে দাবি দোকান মালিকের।

করোণা আবহের মধ্যে পুড়ে ছাই হলো এক মুদির দোকান। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে খোয়াই থানাধীন সোনাতলা বাজারে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালিক মৃন্ময় নন্দি জানান, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ অগ্নিকাণ্ডে ক্ষয়়ক্ষতির পরিমাণ ১২ লক্ষ টাকা। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল গভীর রাতে সোনাতলা বাজার সংলগ্নএলাকাবাসী দেখতে পায় মৃন্ময় নন্দির মুদির দোকানে আগুন জ্বলছে। এলাকাবাসীর পক্ষ থেকে মৃন্ময় নন্দীকে ফোন করে জানানো হয়।

খবর পেয়ে বাড়ি থেকে ছুটে এসে দেখতে পান দোকানে আগুন। দমকলের ইঞ্জিন আসার আগেই দোকানের মাল পুড়ে ছাই। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে দোকান সহ মুদি দোকানের সমস্ত সামগ্রীই ভস্মীভূত হয়ে যায় ৷ দোকানের মালিক জানান, কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। গভীর রাতে খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখতে পান দোকানে আগুন। আগুন লাগার কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top