News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন বক্সার ডিঙ্কো সিং প্রয়াত, শোকস্তব্ধ রিজিজু-সহ অনেকেই
Image

প্রাক্তন বক্সার ডিঙ্কো সিং প্রয়াত, শোকস্তব্ধ রিজিজু-সহ অনেকেই

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় বক্সার ও এশিয়ান গেমসে সোনা জয়ী ডিঙ্কো সিং। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। ২০২০ সালের মে মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ডিঙ্কো সিং, দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। গত বছরের এপ্রিল মাসে ইম্ফল থেকে দিল্লিতে এসেছিলেন ডিঙ্কো, লিভার ক্যান্সারের চিকিৎসার জন্য দিল্লিতে এসেছিলেন তিনি। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন ডিঙ্কো সিং।        
১৯৯৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে সোনা জয়ী ডিঙ্কো সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু, শোকে বিহ্বল মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও। কিরেণ রিজিজু টুইট করে শোক-বার্তায় জানিয়েছেন, “ডিঙ্কো সিংয়ের প্রয়াণে আমি ব্যথিত।” এন বীরেন সিং টুইট করে লিখেছেন, “মণিপুরের সেরা বক্সারদের মধ্যে অন্যতম ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডিঙ্কো সিং।” ডিঙ্কোর সোনাই মণিপুরে বক্সিংয়ের জোয়ার এনেছিল। ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিক্স পদকজয়ী মেরি কম থেকে শুরু করে মণিপুরের আরও অনেক পদকজয়ী ও উঠতি বক্সারের প্রেরণা অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার জয়ী ডিঙ্কোই।    

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top