News Flash

  • Home
  • Uncategorized
  • ৯৪-হাজারের ঊর্ধ্বে কোভিড-সংক্রমণ, ২৪ ঘন্টায় মৃত্যু ৬,১৪৮ জনের
Image

৯৪-হাজারের ঊর্ধ্বে কোভিড-সংক্রমণ, ২৪ ঘন্টায় মৃত্যু ৬,১৪৮ জনের

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): ভারতে ফের কিছুটা বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, আগের দিনের তুলনায় প্রায় দেড় হাজার বাড়ল নতুন আক্রান্তের সংখ্যা। তবে, দৈনিক মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াল। বিগত ২৪ ঘন্টায় সর্বাধিক মৃত্যু হয়েছে ভারতে, বুধবার সারাদিনে ভারতে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ১৪৮ জন করোনা-রোগী। বুধবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৬৩,৪৬৩ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১১,৬৭,৯৫২ জন (৪.০০ শতাংশ)।  
কোভিড টিকাকরণও সমানতালেই চলছে, ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ২৪,২৭,২৬,৬৯৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৬ হাজার ১৪৮ জনের (এক দিনে সর্বোচ্চ) মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৫৯,৬৭৬ জন (১.২৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ২০,০৪,৬৯০।
সংক্রমণ হ্রাসের মধ্যে সুস্থতাই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৭৬,৫৫,৪৯৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৪.৭৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৪ কোটি ২৭ লক্ষ ২৬ হাজার ৬৯৩ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৩,৭৯,২৬১ জনকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top