News Flash

  • Home
  • Uncategorized
  • বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণ চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি : মুখ্যমন্ত্রী
Image

বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণ চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি : মুখ্যমন্ত্রী

কলকাতা, ১০ জুন (হি.স.): বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণ চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী টুইট করে শোক-বার্তায় জানিয়েছেন, “চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে ব্যথিত। কাজের মাধ্যমে গীতিকারত্বকে তিনি সিনেমার ভাষায় অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। পরিবার, অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা।”
বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পরিবার সূত্রের খবর, বহু দিন ধরেই কিনডির অসুখে ভুগছিলেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। চলছিল ডায়ালিসিসও। কিডনির সমস্যার সঙ্গে যুক্ত হয়েছিল ছিল তাঁর বার্ধক্যজনিত সমস্যা। সমস্ত চেষ্টা বিফল করে, বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ ঘুমের মধ্যেই পরলোক গমন করেছেন তিনি।
‘তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়াও ‘দূরত্ব’, ‘নিম অন্নপূর্ণা’, ‘গৃহযুদ্ধ’, ‘ফেরা’, ‘বাঘ বাহাদুর’-তাঁর উল্লেখযোগ্য সিনেমা। চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে বাংলা চলচ্চিত্রে এক সোনালী অধ্যায়ের অবসান হল। চলচ্চিত্র পরিচালক ছাড়াও একজন কবি ছিলেন ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া বুদ্ধদেব দাশগুপ্ত। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top