News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-কারফিউ তুলে নিল যোগী সরকার, রাতে থাকবে বিধিনিষেধ
Image

কোভিড-কারফিউ তুলে নিল যোগী সরকার, রাতে থাকবে বিধিনিষেধ

লখনউ, ৮ জুন (হি.স.): উত্তর প্রদেশের সমস্ত জেলা থেকে কোভিড-কারফিউ তুলে নিল যোগী আদিত্যনাথ সরকার। তবে, নৈশ কারফিউ (সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী দিন সকাল সাতটা) যেমন চলছিল, তেমনই চলবে। উত্তর প্রদেশের ৭৫টি জেলায় ৬০০-র নীচে নেমে গিয়েছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, তাই কারফিউ বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দফতর থেকে মঙ্গলবার জানানো হয়েছে, বুধবার (সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত) থেকে প্রতি সপ্তাহে পাঁচদিন রাজ্যের সমস্ত জেলায় কোভিড কারফিউ শিথিল করা হয়েছে।    
একইসঙ্গে জানানো হয়েছে, সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী দিন সকাল সাতটা পর্যন্ত নৈশ কারফিউ এবং সপ্তাহান্তের কারফিউ (সম্পূর্ণ দিন) আগে যেমন চলছিল, তেমনই চলবে সমস্ত জেলায়। মঙ্গলবার কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই বৈঠকেই কোভিড-কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়। উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, বিগত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯৭ জন, এই মুহূর্তে রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৪,০০০। পজিটিভিটি রেট ০.২ শতাংশ, সুস্থতার হার ৯৭.০৯ শতাংশে পৌঁছেছে।  

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top