ইসলামাবাদ, ৮ জুন (হি.স.): বিগত ৪ মাসের মধ্যে এই প্রথমবার সংক্রমণের হার ৩ শতাংশের নীচে নেমে এল পাকিস্তানে। পাকিস্তানে কমছে করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩৮৩ জন। সোমবার সারাদিনে পাকিস্তানে মৃত্যু হয়েছে ৫৩ জনের। পাকিস্তানে এযাবত্ করোনা কেড়ে নিয়েছে ২১,৩৭৬ জনের প্রাণ এবং মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৫ হাজার ০১৩ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৬৭ হাজার ৪৪৭ জন।
মঙ্গলবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯,৩৫,০১৩। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪৬,১৯০। পাকিস্তানে পজিটিভিটি রেট ২.৯৪ শতাংশ।

পজিটিভিটি রেট ৩ শতাংশের নীচে, সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে পাকিস্তানে
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

















