News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত চা শ্রমিক
Image

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত চা শ্রমিক

শিলিগুড়ি, 8 জুন (হি. স.) : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হল  মেটেলির বাসিন্দা এক মহিলা চা শ্রমিকের । এই নিয়ে জেলায় শুধুমাত্র গত এক মাসে ব্ল্যাক ফাংগাসে মৃতের সংখ্যা বেড়ে হল চার ৷ মঙ্গলবার ভোরে মৃত্যু হয় ওই মহিলার।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সীমা ওরাওঁ (৩৩)। তিনি মেটেলির ইন্ডং চা বাগানের শ্রমিক ছিলেন । সম্প্রতি করোনায় সংক্রমিত হয়েছিলেন সীমা ওরাওঁ । কিন্তু করোনাকে পরাজিত করার পরে তিনি আচমকা আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন । এরপর তাঁকে রবিবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা । হাসপাতালের কোভিড ব্লকেই চিকিৎসাধীন ছিলেন তিনি । ফের তাঁর করোনার পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে । তাঁর সোয়াব ও টিস্যু সংগ্রহ করে হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয় ৷ সেই রিপোর্ট দেখেই তিনি যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত, তা নিশ্চিত হন চিকিৎসকরা । কিন্তু কোনওরকম চিকিৎসা শুরু করার আগেই মঙ্গলবার ভোরে তিনি মারা যান । এদিকে, ওই হাসপাতালেই কোভিড ব্লকে আরও একজন এবং ইএনটি ইন্ডোরে আরও দুজন মিলিয়ে মোট তিনজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top