News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় রাজনৈতিক সংঘর্ষ, নিয়ন্ত্রণে শূণ্যে গুলি চালাল পুলিশ
Image

বিলোনীয়ায় রাজনৈতিক সংঘর্ষ, নিয়ন্ত্রণে শূণ্যে গুলি চালাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৭ জুন৷৷ রবিবার শহীদ কৃষকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিকে কেন্দ্র করে সোমবারেও বিলোনিয়া রাধানগর বাজারে উত্তেজনা শুরু হয় সকাল থেকে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে দুই রাউন্ড ফাঁকা আওয়াজ এর পাশাপাশি ছুড়তে হয়েছে কাঁদানো গ্যাস জানা যায় পুলিশ সূত্রে৷


ঘটনাস্থলের দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রনধীর দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী৷ জানা যায় সমীর পাল , শিমুল পাল ও বিকাশ দাস রাধানগর বাজার সকালে সবজি বিক্রি করার জন্য যাওয়ার পর , অভিযোগ উঠে সমীর পাল ও শিমুল পালকে বিজেপি পার্টি অফিসে ডেকে নিয়ে মারধর করে আহত করে তোলে দুইজনকে৷ অপরদিকে বিকাশ দাস কে প্রকাশ্যে বাজারে মারধর শুরু করে শাসকদলের দুসৃকতিকারীরা৷

এতে গুরুতর আহত হয় বিকাশ দাস৷ বামপন্থী সমর্থকদের উপর আক্রমণের ঘটনা খবর পেয়ে দুই শতাধিক উপরে বামপন্থী কর্মী-সমর্থকরা রাধানগরের বাজারে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ,আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে৷ ঘটনার খবর পেয়ে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ টিএসআর বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড ফাঁকা আওয়াজ সহ ২ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে, পুলিশ সূত্রে খবর৷ পরিস্থিতি থমথমে রাধানগর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও টি এসআর বাহিনী৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top