News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন মুখ্যসচিব পদে দায়িত্ব গ্রহণ করলেন কুমার অলক
Image

নতুন মুখ্যসচিব পদে দায়িত্ব গ্রহণ করলেন কুমার অলক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ ত্রিপুরায় নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন কুমার অলক৷ আজ সোমবার তিনি কাজে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন৷ মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷


১৯৯০ ব্যাচের আইএএস কুমার অলক ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন৷ ত্রিপুরায় তিনি অতিরিক্ত মুখ্যসচিব পদে দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় ডেপুটেশনে দিল্লি চলে যান৷ সম্প্রতি মুখ্যসচিব মনোজ কুমারকে নয়াদিল্লিতে ত্রিপুরা ভবনে স্পেশাল চিফ রেসিডেন্ট কমিশনার পদে বদলি করা হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কুমার অলক৷


আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ণ বাস্তবায়নে কুমার অলক আন্তরিকভাবে কাজ করবেন৷ মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন জানাচ্ছি৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top