News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ‘অনিরাপদ’, ঘোষণা মিজোরাম সরকারের
Image

গুয়াহাটিতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ‘অনিরাপদ’, ঘোষণা মিজোরাম সরকারের

আইজল, ৮ জুন (হি.স.) : গুয়াহাটিতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ‘অনিরাপদ’ বলে ঘোষণা করেছে মিজোরাম সরকার। রাজ্য জুড়ে সমস্ত মানুষের কাছে রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে, ৯৩৩৬, ৯৩৩৭ এবং ৯৩৩৮ ব্যাচ নম্বরের হ্যান্ড স্যানিটাইজার ‘স্পারশ’ যাঁদের কাছে আছে, তারা যেন শীঘ্র ‘মিজোরাম ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর অফিসারদের কাছে সেগুলি জমা করে দেন।

লালসাওমা নামের জনৈক সরকারি আধিকারিক জানান, গুয়াহাটির নারেঙ্গিতে অবস্থিত ‘পূরবী ফারমা ল্যাব’ নামের এক কোম্পানির তৈরি ‘স্পারশ’ ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইটার মিজোরামে বাজারজাত করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের অধীন কন্ট্রলিং অ্যান্ড লাইসেন্সিং কর্তৃপক্ষ, স্বাস্থ্যসেবা অধিকরণ ওই সব স্যানিটাইজার পরীক্ষা করে দেখেছে, এগুলি নিরাপদ নয়। তাই গুয়াহাটির ‘পূরবী ফারমা ল্যাব’-এর তৈরি ‘স্পারশ’ ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইটারকে ‘অনিরাপদ’ (আন-সেফ) বলে ঘোষণা করেছে রাজ্য সরকার।

সরকারি আধিকারিকটি আরও জানান, উদ্দীপক উপাদান দিয়ে তৈরি গুণমানহীন সাব-স্ট্যান্ডার্ড হ্যান্ড স্যানিটাইজারগুলি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। লালসাওমা বলেন, ‘মিজোরাম ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) ওই ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করেছে। তাদের পরীক্ষায় এই জাতীয় বেশ কয়েকটি ‘বোগাস’ হ্যান্ড স্যানিটাইজারের সন্ধান পেয়েছেন এফডিএ-র সংশ্লিষ্ট আধিকারকরা।

আধিকারিক লালসওমা বলেন, রাজ্যের বহু মানুষ অনলাইনে গুয়াহাটিতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ‘স্পারশ’-এর অর্ডার করেছিলেন। ফলে এই স্যানিটাইজার মিজোরামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, বিষয়টি তদন্তের জন্য আসাম স্টেট ড্রাগ কন্ট্রলারের কাছে আবেদন জানানো হয়েছিল। তবে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন আসাম স্টেট ড্রাগ কন্ট্রলার। লালসওমা আরও বলেন, প্রস্তুতকারকরা স্বীকার করেছেন, তাঁদের তৈরি স্যানিটাইজারে সুরক্ষা-সমস্যা রয়েছে। তাই সাতদিনের মধ্যে সেগুলি ফেরত নিয়ে যেতে মুচলেকা দিয়েছেন প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top