নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): দীর্ঘ ৬৩ দিন পর ভারতে ১-লক্ষের নীচে নেমে এল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। বিগত ৬৬ দিনের মধ্যে এই প্রথম এতটা কমল করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৯৭,৯০৭ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১৩,০৩,৭০২ জন (৪.৫০ শতাংশ)। সোমবার সারাদিনে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ২,১২৩ জন রোগীর।
একইসঙ্গে বিগত ২৪ ঘন্টায় দেশে করোনার থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ৮২ হাজার ২৮২ জন। কোভিড টিকাকরণও সমানতালেই চলছে, ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ২৩,৬১,৯৮,৭২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ১২৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৫১,৩০৯ জন (১.২১ শতাংশ)।
সংক্রমণ হ্রাসের মধ্যে সুস্থতাই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ২৮২ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৭৩,৪১,৪৬২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৪.২৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭২৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৩,৬৪,৪৭৬ জনকে।

দৈনিক সংক্রমণ কমে ৮৬,৪৯৮, ভারতে করোনার প্রকোপ নিম্নমুখী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















