News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকছড়ায় দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত যুবক
Image

ফটিকছড়ায় দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ সিধাইয়ের ভাটি ফটিকছড়ি চা বাগান সংলগ্ণ এলাকায় দুটি দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত যুবককে জিবি ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে৷ সিধাই থানার মোহনপুর ফটিকছড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক যুবক৷

আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত যুবকের নাম জয়ন্ত সরকার৷ বয়স ৩৫৷বাড়ি তুলা বাগান এলাকায়৷ আহত যুবক পেশায় কাঠমিস্ত্রি৷ জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে সিধাই থানার পুলিশ৷ দুর্ঘটনা প্রস্তাব দুটি উদ্ধার করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে জানা গেছে চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top