News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক দলের নেতাদের হুমকিতে এসিড পানে আত্মহত্যা জনজাতি যুবকের
Image

রাজনৈতিক দলের নেতাদের হুমকিতে এসিড পানে আত্মহত্যা জনজাতি যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ বিজেপি নেতার হুমকিতে এসিড খেয়ে আত্মহত্যা করে এক উপজাতি যুবক৷ মৃত যুবকের নাম জিতেন্দ্র ত্রিপুরা৷ ঘটনা বিলোনিয়া বগাচক্তল এডিসি ভিলেজে৷ ঘটনার বিবরণে জানা যায়, সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের সময় অরুণ বিশ্বাস নামে এক বিজেপি নেতা সহ তার সাঙ্গপাঙ্গরা জিতেন্দ্র ত্রিপুরা ও তার অন্ধ মাকে ভোট দিতে গেলে বাধা দান করে৷


এডিসি ভোটের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন৷পাহাড়ের ক্ষমতায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রামথা দল৷অভিযোগ, বিলোনিয়াস্থিত জিতেন্দ্র ত্রিপুরার দোকানে অরুণ বিশ্বাস নামে ওই বিজেপি নেতাকে দেখে জিতেন্দ্র ত্রিপুরা জিজ্ঞেস করেন জেনারেলের হয়েও কেন তার অন্ধ মা এবং তাকে এডিসি নির্বাচনে ভোট দিতে বাধা দেন তিনি৷সেই প্রশ্ণের উত্তরে বিজেপি নেতা অরুণ বিশ্বাস অনেকটা উত্তেজিত হয়ে নিশ্চুপ ভাবে সেখান থেকে চলে যান৷


পরবর্তী সময়ে অরুণ বিশ্বাস নামে ওই ব্যক্তি ১৬ থেকে ২০জন লোক নিয়ে এসে জিতেন্দ্র ত্রিপুরাকে প্রাণে মারার হুমকি,ধমকি দেন৷সেই ঘটনা পরই ভয়ে এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে জিতেন্দ্র ত্রিপুরা৷এমনটাই অভিযোগ করেন জিতেন্দ্র ত্রিপুরার পিতা৷তারপর তাকে অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে৷ সেখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেন তার উন্নত চিকিৎসার জন্য৷ চিকিৎসাধীন অবস্থায় গোমতী জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিতেন্দ্র ত্রিপুরা৷ সাংবাদিকদের গোটা বিষয় জানিয়ে অরুণ বিশ্বাসের কঠোর শাস্তির দাবি জানান জিতেন্দ্র ত্রিপুরার পিতা৷এদিকে , ময়নাতদন্তের পর জিতেন্দ্র ত্রিপুরার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top