নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): করোনার প্রকোপে ক্লান্ত রাজধানী দিল্লি ধীরে ধীরে ছন্দে ফিরছে। কিছু কিছু বিধিনিষেধের সঙ্গে আনলক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দিল্লিতে, খুলে গিয়েছে ফ্যাক্টরি, শুরু হয়েছে নির্মাণকাজ। সোমবার থেকে দিল্লিতে খুলে গেল মার্কেট ও দফতর। শুরু হয়েছে মেট্রো পরিষেবাও। করোনাকে ঠেকাতে দেড় মাসেরও বেশি সময় ধরে লকডাউন লাগু ছিল দিল্লিতে। গত ১০ মে থেকে বন্ধ ছিল মেট্রো পরিষেবা।
ধীরে ধীরে করোনার সংক্রমণ কমছে রাজধানীতে, কমছে মৃত্যুও। তাই ধাপে ধাপে সমস্ত কিছু উন্মুক্ত করে দিচ্ছে দিল্লি সরকার। সোমবার থেকেই দিল্লিতে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। কোভিড-বিধি মেনেই শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এদিন থেকেই জোড়-বিজোড় নীতিতে খুলে গিয়েছে মার্কেট। সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখা যাবে মার্কেট। ব্যবসায়ীরা জানিয়েছেন, “কাজে ফিরে আমরা ভীষণ খুশি। সমস্ত সতর্কতা অবলম্বন করছি।” উল্লেখ্য, সিনেমা হল, থিয়েটার, বার, জিম, সেলুন, বিউটি পার্লর আপাতত খুলছে না দিল্লিতে।

মার্কেট ও দফতর খুলে গেল দিল্লিতে, মেট্রো পরিষেবাও শুরু রাজধানীতে
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

















