কলকাতা, ৪ জুন (হি. স.) : অবশেষে স্বস্থি ব্যাঙ্ক কর্মীদের লকডাউন আবহে শুক্রবার থেকে রেল কর্মীদের জন্য চলা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারছেন ব্যাঙ্ক কর্মীরাও ।
করোনা হানায় জর্জরিত সাধারণ মানুষ। এরই মাঝে করোনা সংক্রমণ এড়াতে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । আগামী ১৫ জুন পর্যন্ত চলবে লকডাউন । অন্যদিকে, লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন মেট্রো পরিষেবা । পাশাপাশি সাধারণ মানুষদের জন্য খোলা রয়েছে ব্যাঙ্ক । কিন্তু ব্যাঙ্ক খোলা থাকলেও ট্রেন না চলায় ব্যাঙ্ক কর্মীদের যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ তোলা হচ্ছিল । এরই মাঝে কিছুদিন আগেই ব্যাঙ্ক কর্মীদের যাতায়াতের জন্য রেল কর্মীদের স্পেশাল ট্রেনে যাতে ব্যাঙ্ক কর্মীরা যেতে পারে সেই অনুমতি চেয়ে মুখ্যসচিবকে চিঠি দেয় ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের । অবশেষে রাজ্য সরকারের তরফ সেই অনুমতি মেলায় এদিন থেকে ব্যাঙ্ক কর্মীরাও স্পেশাল ট্রেনের যাতায়াত করতে পারছেন ।

স্টাফ স্পেশাল লোকাল ট্রেনে আজ থেকে উঠছে ব্যাঙ্ক কর্মীরাও
Releated Posts
নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান নিহত, আহত ৪
কোহিমা, ১৩ জুলাই(আইএএনএস) : নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলায় সোমবার শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান…
পশ্চিমবঙ্গের নতুন জননিরাপত্তা আইন স্থগিতের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা
কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন, ২০২৬’-এর বৈধতা…
অযোধ্যা মন্দিরের অনুদান তছরুপ মামলায় এসআইটিকে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ২০ জুলাই
নয়াদিল্লি, ১৩ জুলাই : অযোধ্যার রামমন্দিরে প্রাপ্ত অনুদান তছরুপের অভিযোগে গঠিত উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-কে তদন্তের…
জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ১৮ অমরনাথ যাত্রী
জম্মু, ১৩ জুলাই (আইএএনএস) : জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সোমবার অমরনাথ যাত্রীদের বহরকে ঘিরে…

















