News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে মহিলার মর্মান্তিক মৃত্যু
Image

ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে মহিলার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ মে৷৷ ঝড়ের তাণ্ডবের মৃত এক গৃহবধূ৷ মৃত গৃহবধূর নাম ইন্দারখিন রিয়াং(২৮)৷ জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে ঘূর্ণিঝড়ে গৃহবধূর উপরে গাছ পড়ে ঘটে এই অঘটন৷ ঘটনা বাগবাসা আউট পোষ্টের জৈথাং এডিসি ভিলেজের টংছড়া এলাকায়৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার বাগবাসা পুলিশ আউট পোষ্টের আওতাধীন জৈথাং এডিসি ভিলেজের ১ নং ওয়ার্ডের টংছড়া এলাকার বাসিন্দা ইন্দারখিন রিয়াং (২৮) প্রতিদিনের ন্যায় আজও জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বাড়ি থেকে খানিকটা দূরে জঙ্গলে যান৷ দুপুর আনুমানিক আড়াইটা থেকে তিনটে নাগাদ ইন্দারখিন রিয়াং ঘর থেকে বের হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন৷ ঠিক সেই সময় প্রকৃতির তাণ্ডবে গোটা জঙ্গল জুড়ে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে৷ আর ঠিক তখন বড় একটি গাছ ইন্দারখিনের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷


ঘূর্ণিঝড় থামার পর ইন্দারখিন ঘরে ফিরে না আসাতে পরিবারের লোকজন খোঁজে জঙ্গলে গিয়ে দেখতে পান তার মৃতদেহ জঙ্গলে পড়ে রয়েছে৷ সাথে সাথে খবর দেওয়া হয় বাগবাসা আউট পোষ্টে৷ বাগবাসা আউট পোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে৷ এদিকে বাগবাসা আউট পোষ্টের ইনচার্জ দিপাল রুদ্রপাল টেলিফোনিক এক সাক্ষাৎকারে জানান, মৃতদেহ উদ্ধারের পর তার পরিবারের তরফ থেকে পুলিশের কাছে লিখিতভাবে আবেদন করা হয়, মৃতদেহটি ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া ছাড়া খ্রিস্টান ধর্ম অনুসারে শেষকৃত্য সম্পন্ন করতে চান তার পরিবারের লোকজন৷মৃতার পরিবারের তরফ থেকে লিখিত আবেদন পেয়ে পুলিশ মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top