News Flash

  • Home
  • Uncategorized
  • গোকুলনগরে যান দূর্ঘটনায় ঘায়েল চারজন
Image

গোকুলনগরে যান দূর্ঘটনায় ঘায়েল চারজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মে৷৷ করোনা কার্ফুর মধ্যেও বিশালগড় মহকুমা এলাকায় যান দুর্ঘটনা খামতি নেই৷ ঘটনার বিবরণে জানা যায় টি আর ০৭- এ-০৬০৯ নম্বরের একটি ইকো মারুতি গাড়ি আগরতলা থেকে ৪ জন যাত্রীকে ডাক্তার দেখিয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাবার সময় বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর ২ নং গেট এলাকায় ঝিরঝির বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷

তাতে গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর ভাবে জখম হয়৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আহত চারজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top