News Flash

  • Home
  • Uncategorized
  • আগের থেকে সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ঘুম স্বাভাবিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Image

আগের থেকে সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ঘুম স্বাভাবিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১ জুন (হি.স.): আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্বাভাবিক ঘুম হচ্ছে, খাবারও খাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এভাবেই সুস্থ হতে থাকলে খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ১৮ মে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল, পরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ২৫ মে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
মঙ্গলবার সকালে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সোমবার রাতে বুদ্ধদেবের ভাল ঘুম হয়েছে। খাবারও খেয়েছেন তিনি। তবে, বুদ্ধদেবকে বাইপ্যাপে রাখা হয়েছে। অক্সিজেনের পরিমাণও কমানো হয়েছে। মিনিটে ১-২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। শরীরে অক্সিজেনের মাত্রা এই মুহূর্তে ৯৫ শতাংশ। চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেবের রক্তচাপ স্বাভাবিক। রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক রয়েছে। তাঁর যে শুকনো কাশি হচ্ছিল, সেটাও অনেকটা কমেছে। সার্বিকভাবে বলাই যেতে পারে, আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top