News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী জেলায় ১ লক্ষ ৩৮ হাজার ৩২৪ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে : জেলাশাসক
Image

গোমতী জেলায় ১ লক্ষ ৩৮ হাজার ৩২৪ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে : জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ মে৷৷ গোমতী জেলায় এখন পর্যন্ত ১ লক্ষ ৩৮ হাজার ৩২৪ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮৯ হাজার ৬১২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৮ হাজার ৭১২ জনকে৷ আজ গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন এক সাংবাদিক সম্মেলনে একথা জানান৷ সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, জেলায় চলতি মাসের ৩০ মে পর্যন্ত কোভিড পরীক্ষা করা হয়েছে ১১,৭৮৪ জনকে৷ এরমধ্যে পজিটিভ হয়েছেন ৫.৭৬৷


জেলাশাসক জানান, বর্তমানে গোমতী জেলায় ১০টি কন্টেইনমেন্ট জোন রয়েছে৷ এরমধ্যে উদয়পুর মহকুমার অর্ন্তগত উদয়পুর পুর এলাকায় ৬টি এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪টি৷ জেলায় অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪৮টি৷ এরমধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৯৪ জন এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪ জন৷ অন্য জেলাতে প্রেরণ করা হয়েছে ১৫ জনকে৷ এখন পর্যন্ত সুুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮৪ জন৷ জেলায় কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ জনের৷ বর্তমানে কোভিড টিকা মজত রয়েছে ৯ হাজার ডোজ৷ তিনি আরও জানান, চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে ১০ বেডের আই সি ইউ সহ ভেন্টিলেশন সাপোর্টের ব্যবস্থা রয়েছে৷ জেলার উদয়পুর মহকুমায় পি আর টি আই, মহারানীস্থিত বিএসএফ-এর ১৬৪ ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টার, অমরপুর মহকুমায় অমরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এস টি বয়েজ হোস্টেল, করবুক মহকুমায় পাি’হাম এইচ এস সুকল সংলগ বয়েজ হোস্টেলকে কোভিড কেয়ার সেন্টার হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে৷ প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে চালু করা হবে৷

টেপানিয়া জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ করোনায় মৃত ব্যক্তির সৎকারের জন্য জেলার তিনটি মহকুমায় কোভিড শ্মশান করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জেলা ওয়ার রুম এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ রোগীদের পরিষেবা দেওয়ার জন্য চারটি ফোন নম্বর চালু করা হয়েছে৷ এগুলি হল ৭৬২৯৯০০৮৮৯, ৮৪১৪৯৭৪৭৭৭, ৯৮৬৩৬৬৭৭১৫, ৯৮৬৩৬৭৩৩৪৯৷ সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়, জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক নীরুমোহন জমাতিয়া, অতিরিক্ত পুলিশ সুুপার সুুদীপ কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top