News Flash

  • Home
  • খেলা
  • করোনা পজিটিভ মৃতদেহ সৎকার নিয়ে ডলুবাড়িতে তুমুল উত্তেজনা
Image

করোনা পজিটিভ মৃতদেহ সৎকার নিয়ে ডলুবাড়িতে তুমুল উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে৷৷ করোনা পজিটিভ মৃতদেহ সৎকার নিয়ে আমবাসা মহকুমার ডলুবাড়িতে তুমুল বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ সেই সাথে আগরতলা জিবি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ণ উঠেছে৷


কাজল দেবনাথ নামে এক মহিলার মৃতদেহ সৎকার করা যাবে না বলে বিক্ষোভ দেখাল ডলুবাড়ি শ্মশানঘাট এলাকার স্থানীয় লোকজন৷ ঘটনা স্থলে ছুটে আসেন মহকুমা শাসক জে বি দুয়াতি সহ বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনার বিবরণে জানা যায় শনিবার কাজল দেবনাথ নামে ঐ মহিলার মৃত্যু হয়ে আগরতলা জিবি হাসপাতালে৷ এন্টিজেন টেস্ট করার পর রিপোর্ট নেগেটিভ আসায় মহিলার মৃতদেহটি তুলে দেয়া হয়ে পরিবারের হাতে৷ আজ আমবাসা ডলুবাড়ি শ্মশানঘাটে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে আসলে আমবাসা স্বাস্থ্য দপ্তরের কাছে খবর আসে যে ওই মৃত মহিলার করোনা রিপোর্ট পজিটিভ হয় এবং আমবাসা প্রাথমিক হাসপাতালের ডাক্তার শ্মশান ঘাটে ছুটে আসেন৷


মৃতদেহ সৎকার করার জন্য বাধা দেন এবং বলেন পিপি কীট পরে মৃতদেহটি সৎকার করতে হবে৷ এই সংবাদ ডলুবাড়ি এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকার স্থানীয় মহিলা পুরুষ মিলে বাধা দেয় যে এই করোনা পজিটিভ মৃতদেহটি এই শ্মশানে সৎকার করা যাবে না৷ আগরতলা বটতলা মহাশ্মশানে মৃতদেহটি সৎকার করার জন্য৷ কারণ এর ধোঁয়া বাড়ি ঘরে যাবে এবং ছোট শিশুরা সহ বাড়ীর লোকজনদের করোনা হবে৷ প্রায় সকাল ৯ টা থেকে চলে বিক্ষোভ৷ ঘটনা স্থলে ছুটে আসেন এসডিএম, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাসগুপ্ত, আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷
পরে এলাকাবাসীদের সাথে কথা বলে মহকুমা শাসক ও আমবাসা এলাকার বিশিষ্ট সমাজসেবী গোপাল সুত্রধরের আশ্বাসে মৃতদেহটি সৎকার হয়৷ তবে কি ভাবে করোনা পজিটিভ রোগীকে জিবি হাসপাতাল থেকে কোভিড টেস্ট করে রিপোর্ট নেগেটিভ আসল এবং পরবর্তী সময়ে আবার কি করে পজিটিভ আসে তা নিয়ে উঠছে প্রশ্ণ সাধারণ জনমনে৷

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top