News Flash

  • Home
  • Uncategorized
  • ১ জুন সংসদ ভবনে সাংসদদের পরিবারের সদস্যদের টিকাকরণ, পাবেন না কোনও ভরতুকি
Image

১ জুন সংসদ ভবনে সাংসদদের পরিবারের সদস্যদের টিকাকরণ, পাবেন না কোনও ভরতুকি

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) :  আগামী ১ জুন সংসদ ভবনে শুরু হচ্ছে সাংসদদের পরিবারের ১৮ থেকে ৪৪ বছর বয়সি সদস্যদের টিকাকরণ। তবে এর জন্য কোনও রকম কোনও ভরতুকি পাবেন না সাংসদরা। খোলাবাজারে বেসরকারি সংস্থাগুলি যে দামে ভ্যাকসিন কিনছে, সাংসদদের পরিবারের সদস্যদেরও টিকা কিনতে হবে সেই দামেই। এক বিবৃতি দিয়ে লোকসভার  সচিবালয়ের তরফে এমনটাই জানানো হয়েছে ।

লোকসভার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ মে থেকে অর্থের বিনিময়ে সাংসদদের পরিবারের ১৮ থেকে ৪৪ বছর বয়সি সদস্যদের টিকাদান শুরু হবে। দিল্লির ফরটিস হাসপাতালের মেডিক্যাল স্টাফেরা টিকা দেওয়ার কাজ করবেন। প্রতি ডোজ কোভিশিল্ডের জন্য মূল্য দিতে হবে ৮৫০ টাকা। আর কোভ্যাকসিনের  প্রতিটি ডোজ কিনতে হবে ১২৫০ টাকা মূল্যে। এই দামেই বেসরকারি সংস্থাগুলি সরাসরি টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে ভ্যাকসিন কেনে।

যদিও, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে উৎপাদক সংস্থাগুলি এর চেয়ে অনেক কম দামেই ভ্যাকসিন দেয়। যেমন কেন্দ্র কোভিশিল্ড কেনে দেড়শো টাকা প্রতি ডোজে। আবার রাজ্য সরকার সেই কোভিশিল্ডই কেনে সাড়ে তিনশো টাকাই। কেন্দ্র ও রাজ্য দামের এই বিস্তর ফারাক নিয়ে বিতর্কও হয়েছে। তবে, সাংসদদের পরিবারের সদস্যরা এর কোনওটিরই সুবিধা পাচ্ছেন না। তাঁদের গুনতে হচ্ছে একেবারে বেসরকারি সংস্থা থেকে টিকা নিলে যে দাম দিতে হয়, তত টাকাই।

প্রসঙ্গত, করোনার প্রথম ধাক্কার পরই সংসদের ‘ভরতুকি কালচার’ তুলে দেওয়ার পথে হেঁটেছে কেন্দ্র। চলতি বছরের শুরুতেই সংসদে খাবারের সমস্তরকম ভরতুকি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের তরফে। যার ফলে বছরে আট কোটি টাকা সাশ্রয় হচ্ছে সরকারের।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top