News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নদী তীরবর্তী এলাকায় ভরা কোটালে রাতে প্লাবনের আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতার
Image

রাজ্যে নদী তীরবর্তী এলাকায় ভরা কোটালে রাতে প্লাবনের আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ২৬ মে (হি.স) : ঘূর্ণঝড়ের পরে এবার রাজ্যে নদী তীরবর্তী এলাকায় ভরা কোটালে প্লাবনের আশঙ্কা করছে রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে উপকূল এলাকায় প্লাবন আসতে পারে। ত্রাণ শিবিরে যাঁরা আছেন, তাঁরা এখনই বাড়ি ফিরবেন না।’’ একই সঙ্গে তিনি বলেন, রাজ্যে নদীর কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সাধারণ মানুষকেও বৃষ্টির সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছেন। গঙ্গার আশপাশের এলাকায় সতর্কতার নির্দেশ দিয়েছেন তিনি। জলমগ্ন এলাকায় বিদ্যুৎ যেন বিপদের কারণ না হয়ে ওঠে সেই জন্য রাজ্য বিদ্যুৎ পর্ষদ ও সিইএসসি যেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে, সেই নির্দেশও দিয়েছেন মমতা। পুলিশকেও সতর্ক করেছেন তিনি।

মমতা আরও জানান, বৃহস্পতিবার আরও বড় বান আসতে পারে সমুদ্রে। সঙ্গে বৃষ্টি হতে পারে। নদীতে ৫ ফুট উঁচু বানের সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যাঁরা ত্রাণ শিবিরে রয়েছেন তাঁদের সেখানেই থেকে যেতে বলার পাশাপাশি মমতা বলেন, ‘‘নদীর আশপাশের এলাকায় কারও বাড়িতে জল ঢুকে যেতে পারে এমন সম্ভাবনা দেখা দিলে কাছাকাছি কোনও ক্লাব বা ভাল জায়গায় আশ্রয় নেন।’’ এই ব্যাপারে পুলিশকেও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

মমতা জানিয়েছেন, রাজ্যে ১ কোটি  মানুষের ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যে ১৩৪টি নদী বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়-বৃষ্টিতে। অনেক কৃষি জমিতে নোনা জল ঢুকে গিয়েছে। এর ফলে ফসলের ক্ষতিও হয়েছে। মমতা বলেন, ‘‘দিনে অনেক এলাকায় জল ঢুকে গিয়েছে। বুধবার রাতে সেটা আরও বাড়তে পারে। তাই সকলকে রাতটা সতর্ক থাকতে হবে।’’

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top