News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিডে আরও ৩২৫ জনের মৃত্যু, আমেরিকায় সংক্রমিত ২০-হাজার ছুঁইছুঁই
Image

কোভিডে আরও ৩২৫ জনের মৃত্যু, আমেরিকায় সংক্রমিত ২০-হাজার ছুঁইছুঁই

ওয়াশিংটন, ২৫ মে (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের আগ্রাসন কমেই চলেছে। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩২৫ জন রোগীর। আমেরিকায় সোমবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯,৮৬৬ জন। ফলে আমেরিকায় ৩৩,৯২২,৯৩৭-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ৩২৫ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ০৪ হাজার ৪১৬ জনের।
বিগত কয়েকদিন ধরে আমেরিকায় দ্রুত বাড়ছে সুস্থতার হার, একইসঙ্গে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যাও নিম্নমুখী। সেই ট্রেন্ড অব্যাহত থাকল। সোমবার সারাদিনে আমেরিকায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৬৬ জন, যা আগের দিনের তুলনায় বেশি। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৯২২,৯৩৭-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৭,৫৬৩,৯৩০ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫,৭৫৪,৫৯১ জন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top