News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা : করোনা-কারফিউতে চলবে অফিস, জারি আদেশ
Image

ত্রিপুরা : করোনা-কারফিউতে চলবে অফিস, জারি আদেশ

আগরতলা, ১৭ মে (হি.স.) : ত্রিপুরা সরকারের মুখ্যসচিব বিভিন্ন সরকারি দফতর, সংস্থার অফিসগুলি পরিচালন সম্পর্কে গতকাল এক আদেশ জারি করেছেন। এই আদেশে গত ৩ মে জারিকৃত আদেশের উল্লেখ করে বলা হয়েছে, সারা রাজ্যে পুনরায় আদেশ জারি না হওয়া পর্যন্ত অফিসে কাজের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪-টা হবে।

এছাড়া, হেড অব অফিসের দ্বারা তৈরি রোস্টার অনুযায়ী ৫০ শতাংশ নন গ্যাজেটেড কর্মচারীরা বাড়ি থেকে কাজ করবেন। তবে পুলিশ, শহরে স্বশাসিত সংস্থা, জেলা প্রশাসন, পানীয়জল সরবরাহ, বিদ্যুৎ, অগ্নি নির্বাপণ ও আপৎকালীন পরিষেবা, কারাগার, সমাজকল্যাণ দফতরের হোম ইত্যাদি জরুরি পরিষেবার সাথে জড়িত দফতরগুলির কাজকর্ম স্বাভাবিক নিয়মেই চলবে। এ ব্যাপারে কোনও সংশয় উৎপন্ন হলে সংশ্লিষ্ট দফতরের সচিব সিদ্ধান্ত নেবেন।

তবে যাঁরা বাড়ি থেকে কাজ করবেন প্রয়োজনে তাঁদেরও হেড অফিস ডাকতে পারবে। উল্লিখিত ৩ মে-র আদেশ করোনা-কারফিউ এবং কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা অফিসগুলির ক্ষেত্রে কার্যকর হবে। কিন্তু করোনা-কারফিউ এবং কন্টেইনমেন্ট জোনের আওতাধীন এলাকার সরকারি অফিস, সংস্থাগুলির ক্ষেত্রে বলা হয়েছে স্বাস্থ্য, বিদ্যুৎ, জল সরবরাহ, খাদ্য ও জনসংভরণ, ব্যাঙ্ক, অগ্নি নির্বাপণ, টেলি যোগাযোগ, পেট্রোল পাম্প, জেল, আদালত, সমাজকল্যাণ দফতর পরিচালিত হোম, বন, জেলা প্রশাসন, পুলিশ ও আধাসামরিক বাহিনী, পুর পরিষেবা, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংবাদ মাধ্যম, বিমানবন্দর, রেলস্টেশন, স্থলবন্দর, এনআইসি, ডাক পরিষেবা, বীজ, সার বিক্রয় কেন্দ্র ইত্যাদি জরুরি পরিষেবার সাথে জড়িত অফিসও যথারীতি চলবে। বাকি অফিসগুলি হেড অফিসের তৈরি রোস্টার অনুসারে কতিপয় কর্মচারী দিয়ে চলবে। উল্লিখিত জরুরি পরিষেবা প্রদানকারী কর্মীরা কারফিউ এলাকা, কন্টেইনমেন্ট জোন এলাকার ভিতরে বাইরে যাতায়াত করতে পারবেন এবং সেজন্য তাঁদের নিজ নিজ দফতরের পরিচয়পত্রই যথেষ্ট বলে বিবেচিত হবে।

কিছু কিছু সরকারি কর্মচারী রয়েছেন যাঁরা কন্টেইনমেন্ট জোন, কারফিউ এলাকায় বসবাস করেন, অথচ সেই এলাকার বাইরে কাজ করেন। আবার কিছু কিছু কর্মচারী রয়েছেন যাঁরা কন্টেইনমেন্ট জোন/কারফিউ এলাকার বাইরে থাকেন কিন্তু কন্টেইনমেন্ট/কার্ফু এলাকায় কাজ করেন, এমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যদি কেউ অফিস কর্তৃক জরুরি পরিষেবার সাথে যুক্ত থাকেন তা-হলে তাঁরা অফিস/সংস্থাগুলিতে আসা-যাওয়া করতে পারবেন। বাকিরা দফতরের রোস্টার অনুযায়ী চলবেন৷ কোনও দফতরের কাজ জরুরি পরিষেবা কিনা তা নিয়ে দ্বিধা সৃষ্টি হলে জেলাশাসক/দফতরের সচিব সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন। প্রসঙ্গত, বিপর্যয় ব্যবস্থাপনা আইন-২০০৫-এ প্রাপ্ত ক্ষমতাবলে মুখ্যসচিব এই আদেশ জারি করেছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top