News Flash

  • Home
  • Uncategorized
  • চেলসিকে হারিয়ে প্রথমবার এফএ কাপ জিতল লেস্টার সিটি
Image

চেলসিকে হারিয়ে প্রথমবার এফএ কাপ জিতল লেস্টার সিটি

লন্ডন, ১৬ মে(হি.স.) : ক্লাবের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবার এফএ কাপ জয় করল লেস্টার সিটি। শনিবার ওয়েম্বলিতে ২১ হাজার দর্শকের সামনে ইউরি টিয়েলম্যানসের একমাত্র গোলে চেলসিকে হারাল ব্রেন্ডন রজার্সের দল।


লকডাউনের পর সর্বাধিক দর্শক ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনাল দেখতে হাজির ছিলেন। যদিও ৯০ হাজারের স্টেডিয়ামে ২১ হাজার সংখ্যাটা কিছুই নয়। তবুও যারা সামিল হতে পেরেছিলেন তারা দ্বিতীয়ার্ধে সাক্ষী থাকলেন বেলজিয়ান মিডফিল্ডারের দূরপাল্লার এক দর্শনীয় গোলের। ১৪৯ বছরের এফএ কাপ ফাইনালের ইতিহাসে যা অন্যতম সেরা গোল।
এর আগে তিনবার এফএ কাপের ফাইনাল খেলেছে লেস্টার সিটি। কিন্তু তিনবারই শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের। কিন্তু শনিবার টাচেলের প্রশিক্ষণাধীন চেলসিকে হারিয়ে অধরা খেতাব জিতে নিল পূর্ব মিডল্যান্ডসের এই ক্লাব। ওয়েম্বলিতে এদিন প্রথমার্ধ জুড়ে দাপট ছিল ব্লুজ’দেরই। এরমধ্যে ৩৪ মিনিটে লেস্টারের সেন্টার-ব্যাক জনি ইভান্স চোট পেয়ে মাঠ ছাড়লে দুশ্চিন্তা বাড়ে রজার্সের দলের। তবুও ক্লিয়ার-কাট সুযোগ তৈরি করে গোল তুলে নিতে ব্যর্থ হয় চেলসি।


আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এই হার বড় ধাক্কা চেলসির কাছে। দিনকয়েক আগে প্রিমিয়র লিগেও আর্সেনালের কাছে হারতে হয়েছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগে প্রিমিয়র লিগে প্রথম চার নিশ্চিত করাও তাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top