News Flash

  • Home
  • Uncategorized
  • আনন্দনগরে গৃহস্বামীর আত্মহত্যা
Image

আনন্দনগরে গৃহস্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ শ্রীনগর থানা এলাকার দক্ষিণ আনন্দনগরে ফাঁসিতে এক ব্যক্তি আত্মহত্যা করেছে৷রাজ্যে আত্মহত্যার ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ দক্ষিণ আনন্দ নগর এলাকায় এক ব্যক্তি আত্মহত্যা করেছে৷ তার নাম যতীন্দ্র সরকার৷ বাড়ির পাশেই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ওই ব্যক্তি৷


স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি আকন্ঠ মদ্যপান করে থাকতো৷ বিষয়টি নিয়ে পারিবারিক ঝামেলা চলছিল৷ শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় যতীন্দ্র সরকার নামে ওই ব্যক্তি৷বাড়ির পাশে গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন শ্রীনগর থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর শনিবার মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top