News Flash

  • Home
  • Uncategorized
  • আঠার উর্ধদের টিকাকরণ শুরু, প্রথম দিনে দেয়া হল ১২০০ জনকে
Image

আঠার উর্ধদের টিকাকরণ শুরু, প্রথম দিনে দেয়া হল ১২০০ জনকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ রাজ্যে ১৮ উর্ধদের ভেকসিং দেওয়ার প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে৷ এদিন আগরতলা মোট ১২০০ জনকে এই টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিকাকরণের দায়িত্বপ্রাপ্ত আধিকারীক ডাঃ অভিজিৎ দাস৷


তিনি জানান এদিন ছয়টি জায়গায় টিকাকরণ কর্মসূচি রূপায়িত হয়েছে৷ সেগুলি হচ্ছে শিক্ষা ভবন, এমবিবি বিমানবন্দর, গোর্খাবস্তি স্বাস্থ্য অধিকর্তার অফিস, ওএনজিসি আগরতলা, এসবিআই মেলারমাঠ এবং বিদ্যুৎ নিগমের প্রধান কার্য্যালয়৷ তিনি জানিয়েছেন অগ্রাধিকারের ভিত্তিতে এদিন টিকাকরণ করা হয়েছে৷ তিনি বলেন, ১৮ বছরের উর্ধদের টিকাকরণ প্রক্রিয়া জারি থাকবে৷ সেই সাথে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও অব্যাহত থাকবে৷ তিনি বলেন, মুলতঃ দশ-পনেরটি স্লটে টিকাকরণ করা হচ্ছে৷ প্রতিটি স্লটে থাকছে ২০০ এর মত ডোজ৷ যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল তাদের আগে টিকাকরণ করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top